ট্রাক থেকে চাঁদা আদায়: বেনাপোল বন্দরে ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১০:৪৯আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৯

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।

বেনাপোল বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

গত কয়েকদিন আগে বন্দরে ট্রাক প্রবেশের সময় বিভিন্ন গেট থেকে বকশিশের নামে ট্রাকপ্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, বন্দরে আমদানি-রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষায় রয়েছেন ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিশের নামে ট্রাকপ্রতি ২০ থেকে ৪০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনও সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী