খুলনায় ঘরে ঢুকে যুবককে হত্যা

খুলনা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ০১:০৯ আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০১:০৯

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই ৩ যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। হত্যাকারীরা নিহতের পূর্বপরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেফতার হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
সর্বশেষ খবর
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম
শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক