বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার: ১৪ ভারতীয় জেলে কারাগারে

মোংলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৬

মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে বাগেরহাটের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত-০৬ তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এসব জেলেরা হলেন- বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

তিনি বলেন, ‘শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।’ সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ আরও ৩৪ জেলেকে একই ঘটনায় আটক করে নৌবাহিনী।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি