খুলনায় গুলি করে চরমপন্থি নেতাকে হত্যা

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ২৩:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২৩:৩০

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামে চরমপন্থি দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থি দলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, ‘শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থি দলের নেতা। গুলির পাশাপাশি মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম