এসএসসিতে যশোর বোর্ডে পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেলো ২৭১, ফেল থেকে পাস ১৮৭

যশোর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১৮:২২আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৮:২২

যশোর শিক্ষা বোর্ডে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে ২৭১ শিক্ষার্থী জিপিএ-৫ ও ১৮৭ শিক্ষার্থী পাস করেছে।

রবিবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণে ফলাফল প্রকাশ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

তিনি জানান, যশোর শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণে আবেদন পড়ে ৪৯ হাজার ৭৭৯টি। মোট আবেদনের মধ্যে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৮৭ জন। নতুন করে পাস করা ১৮৭ জনের  মধ্যে ২৩ জন এ গ্রেড, ৩৩ জন এ মাইনাস, ২৩ জন বি গ্রেড, ৩৪ জন সি গ্রেড ও ৭৪ ডি গ্রেড পেয়েছে।

নতুন করে ২৭১ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। সি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।

তিনি আরও জানান, এ ছাড়াও এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ১৩৩ জন। বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ৫৫ জন। বি থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন। সি থেকে বি গ্রেড পেয়েছে ১৩ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ৪ জন। ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক