বাগেরহাটে যুবলীগ নেতা আনিছ মাঝি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১০:০৫আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:০৫

বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা আনিছ মাঝিকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রামপাল থানা পুলিশ তাকে বাগেরহাট সদর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

গ্রেফতার আনিছ মাঝি রামপাল উপজেলার সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে এবং পেড়িখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আনিস মাঝি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তৎকালীন ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় এলাকায় একটি বাহিনী গড়ে তোলেন। আওয়ামী লীগের পতনের পর তিনি কিছুদিন চুপচাপ থাকলেও কিছুদিন আগে থেকে আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ করার কাজ করছিলেন। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন স্থানীয়রা।

ওসি আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় আনিছ মাঝিকে জেলা সদরের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম