কৃষিজমিতে পড়ে ছিল যুবকের লাশ, পুলিশ বলছে হত্যা

যশোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৯:২১ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৯:২১

যশোরের কেশবপুরে তারেক সরদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড়ে একটি কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যাকাণ্ড বলছে পুলিশ।

নিহত তারেক সরদার (২৩) গৌরীঘোনা গ্রামের শহিদুল সরদারের ছেলে। তিনি খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে স্ত্রীসহ বসবাস এবং টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিজমিতে শিম তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা জোহর আলী লাশটি দেখতে পেয়ে চিৎকার দেন। এলাকাবাসী ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকালে তারেক গৌরীঘোনা গ্রামের বাড়িতে টাকা আনতে যাবেন বলে বের হন। কিন্তু আর ফেরেননি। তার মোবাইল বাড়িতে ছিল। সকালে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন রিমা।

পুলিশ জানায়, লাশের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ে থেঁতলানোর চিহ্ন, বাম কান দিয়ে রক্ত এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। গলায় রশি দিয়ে শ্বাসরোধের চিহ্নও পাওয়া গেছে লাশে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর ওপারে হত্যা করে এপারে কেউ লাশটি ফেলে যায়। কী কারণে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক