আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে: জামায়াত সেক্রেটারি

নড়াইল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৭

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন। পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। এখানে রাষ্ট্রপতির ভোটের যেভাবে মূল্যায়ন হবে, একজন রিকশাওয়ালার ভোটেরও সেই মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন সংসদ তৈরি হবে।’

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, ‘যখন পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। একটি সময় কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) পদ্ধতি কেউ মানতে চাননি। নির্বাচন সুষ্ঠু করতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সাবেক জেলা আমির মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী