শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

বেনাপোল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২২:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২২:০৭

যশোরের শার্শা সীমান্ত দিয়ে একজন ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের শালকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সঙ্গে আসা আনোয়ার হোসেন (২৫) ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের আফজাল শেখের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিন জনকে আসতে দেখে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ তাঁরকাটা পার করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে তাদের। পরে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। ৫ অগাস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তাদের সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। গত কয়েকদিন ক্যাম্পে আটকে রাখার পর শুক্রবার রাত ৩টার দিকে তাদের সীমান্ত পার করে দেয় বিএসএফ। পরে আটক করে পুলিশ।

তবে তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে শাহিন শেখ বলেন, ‘আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সঙ্গে দেখা হয়।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠিয়েছে। পরে তাদের থানায় নেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, ঘটনাটি আমাদের জানা নেই।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী