ফিলিপাইনের নকল ওষুধ বিক্রি করায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৬আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৬

খুলনা মহানগরীর রয়েল মোড়ের লাজ ফার্মায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। নকল ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে পরিচালিত এ অভিযানে লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায়ও করা হয়।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, সাইফুল্লাহ আল রাব্বি গত মে মাসে লাজ ফার্মা থেকে একটি ওষুধ কেনেন। প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রি করা হয়। এ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রয়েল মোড় লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ লাজফার্মার সিও মঈনুদ্দিন তাৎক্ষণিক দেন।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নেই। তাই তারা জরিমানা পর্যন্ত করতে পারেন।

লাজফার্মার সিও মঈনুদ্দিন বলেন, ভোক্তা অধিকারের তথ্যমতে তারা চেষ্টা চালিয়ে ঝিনাইদহ অবস্থিত এডোরাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেল পলাশকে ১৮ আগস্ট ভোক্তা অধিকারের কাছে হাজির করেন। তাদের Ithching Reliefe Lotion (চুলকানি নিরাময়) নামের চর্ম রোগের ওষুধটি নকল ওষুধ বলে শনাক্ত হয়। এ ওষুধ বিক্রির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেন। ওই কোম্পানি লাজ খুফার্মার হিসেবে জরিমানার টাকা পাঠায়। লাজফার্মা সেই টাকা ভোক্তা অধিকারকে প্রদান করে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি