৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের তালা ভেঙে পালানো সাইফুল গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২১:৩৫আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:৩৫

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারের তালা ভেঙে পালিয়ে যাওয়া ১১ মামলার পলাতক আসামি মো. সাইফুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম শহরের ইটাগাছার আব্দুল জলিলের ছেলে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা র‌্যাব-৬-এর-সিপিপি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, ‘সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সন্ধ্যায় কারাগারের গেটের তালা ভেঙে বের হয়ে যান। পরে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে জেলা কারাগারে আগুন দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন। এ ছাড়া কারাগারের জিনিসপত্র লুটপাট করে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারের পর সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী