আসন পুনর্বিন্যাস পরিকল্পনা থেকে সরে আসতে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৪:২৫আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৪:২৫

যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রবেশদ্বার বকচর থেকে শুরু হয়। মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মণিহারের সামনে গিয়ে শেষ হয়।

এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করা হচ্ছে। এটি কোনোভাবেই যশোরবাসী মেনে নিতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যে একতরফা তা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদের বেরিয়ে আসতে হবে।

একইসঙ্গে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।

বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি