ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গত অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ২১:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২১:৫৭

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এ কর্মরত সাময়িক বরখাস্ত হওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আরিফুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে বদলি করে মুক্তাগাছার এপিবিএন-২ এ পাঠানো হয়। সেখানে তিনি ২০২৪ সালের ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান বলেন, আরিফুজ্জামানের বিরুদ্ধে রংপুরের তাজহাট ও কোতোয়ালি থানায় হত্যাসহ একাধিক অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত পার হয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি বসিরহাট মহকুমার স্বরূপনগর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি