অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

আটকরা হলেন- রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্দর মন্ডলের ছেলে পাচু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।

জানা গেছে, আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি তিন হাজার টাকা, ভারতীয় আট হাজার রুপি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সীমান্তে গোপন অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের