সাতক্ষীরায় বিএনপির ৪৯ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ০৪:৪১ আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৯ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যোগদানকৃতদের সংবর্ধনা প্রদান করা হয়।

ওয়ার্ড জামায়াতের আয়োজনে গাজীরহাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি শীষ মুহাম্মদ জেরি। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও. আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাও. মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি অ্যাড. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুছ, বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আ. ওয়াদুদ, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে ৭নং ওয়ার্ডের ৩০ জন এবং ৮নং ওয়ার্ডের ১০ জন ও ৯নং ওয়ার্ডের ৯ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক