ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে এলো ১২৬০ টন চাল

বেনাপোল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১১:১৭আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:১৭

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।

আমদানিকারকরা বলেন, ‘দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে।’

গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং পণ্য ছাড়করণের কাজ করছে ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুইটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলু রহমান জানান, আমদানিকৃত চালের ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে। বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে সবশেষ চাল আমদানি হয়েছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের