নারী নির্যাতন মামলায় মোংলা বন্দর কর্মচারী কারাগারে

মোংলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৫:২৮আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৫:২৮

বাগেরহাটের মোংলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত) ২০২৩ সালের ১১-এর (গ) ধারায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত রয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন বলেন, ‘২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে আমাকে নির্যাতন করে আসছিল ওমর। একপর্যায়ে আমার বাবা সিদ্দিকুর রহমান তাকে বন্দর কর্তৃপক্ষে চাকরি পাইয়ে দেন। এরপরও আমার ওপর নির্যাতন চলতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী