মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক বিএনপি নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার গোলাম মোস্তফা (৫০) গাংনী পৌরসভার ৫নং ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটাপাড়া এলাকা) মৃত আজিজুল হকের ছেলে। তিনি গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি আভিযানিক দল ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গোলাম মোস্তফার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেফতার হয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি