খুলনায় যুবককে গুলি করে হত্যা, ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫

খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এর পর মানিকের মরদেহ দেখতে পান। ঘটনার পরপর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেই সঙ্গে  লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক