কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কুষ্টিয়া জেলা ও কুমারখালী থানা পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় কাজ করছে।

আখড়াবাড়ি সংলগ্ন বাড়ির বাসিন্দা এস এম রাশেদ বলেন, ‘শনিবার সকাল থেকে কয়েকজন পুলিশ সদস্যকে আখড়াবাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আখড়াবাড়ির ভেতর ও বাইরেও পুলিশের উপস্থিতি রয়েছে।’

কুষ্টিয়া পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়তি সতর্কতার অংশ হিসেবে লালন শাহের আখড়াবাড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তবে কোনও হুমকি বা হামলার আশঙ্কা নেই। তবু আমরা আগাম সতর্ক আছি।'

এ বিষয়ে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‌‘এটা পুলিশের রুটিন ওয়ার্ক। এ ছাড়া তেমন কিছু না।’

প্রসঙ্গত, আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) লালন শাহের তিরোধান দিবস। এ উপলক্ষে এবার সরকার ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে জাতীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

/এএম/
সম্পর্কিত
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন