গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবিরসহ তার ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি পতিত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

এজাহার সূত্রে জানা যায়, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জায়গাজমির বিরোধের জের ধরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তি হামলা করে। দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে তাকে আবারও বেধড়ক মারধর করা হয়।

এ সময় ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন এবং শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় ও যৌন হয়রানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শাহিনুর অভিযোগ করেন, ২০২৩ সালের বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে পতিত সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমারের প্রভাবে র‍্যাব তাকে গ্রেফতার করে। সে সময় দীর্ঘদিন জেল খাটতে হয় তাকে। এ ছাড়া বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।

এ ঘটনায় শাহিনুরের বাবা লিয়াকত গাজী পাটকেলঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে হাসানসহ তার ১০ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন, ‘জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে।’ আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কি না? এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি