যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মণ্ডলের ছেলে। সে সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল ছুটির দিন হওয়ায় পিকনিক করার উদ্দেশে রাসেল ও কয়েকজন বন্ধু মিলে ওই গ্রামের মাঠের একটি আমবাগানে জ্বালানি কুড়াতে যায়। আমগাছের ভাঙা শুকনো ডালপালা নিয়ে ফিরে আসার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুতের তারে স্পর্শ হয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় তাদের জিম্মায় মরদেহটি দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি