খুলনায় আবাসিক হোটেলের কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২০

খুলনা সদর থানার সামনের ‘স্টার হোটেল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হোটেলের চারতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।
তুহিন খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে। তবে তার পদ সম্পর্কে নিশ্চিত করতে পারেননি দলীয় নেতারা।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ‌‘শনিবার বিকালে স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে হোটেলের চারতলার একটি কক্ষে ওঠেন তুহিন। পরে ওই নারী চলে যান। তিনি কখন গেছেন, তা দেখেননি হোটেলের লোকজন। রবিবার দুপুর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান হোটেলের লোকজন। পরে থানায় খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোটেলে তুহিনের সঙ্গে যে নারী উঠেছিলেন, তিনি দিনের বেলায় চলে যান। রাতে খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। দরজা ভেতর থেকেই আটকানো ছিল। ওই নারীর বিষয়ে অনুসন্ধান চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি