ঝিনাইদহে জমির ন্যায্যমূল্যের দাবিতে ক্ষতিগ্রস্তদের মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সে সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজামূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এ ছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানানো হয়।

পরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন জমির মালিক ও ব্যবসায়ীরা।  এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যান চলাচল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাজেকে ফের অবরোধের ঘোষণা, অনিশ্চয়তায় পর্যটকেরা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক