সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার পৃথক ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, জাল ও ট্রলার। গ্রেফতারদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতার জেলেরা হলেন- জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহাদাত খান (৩২), আবুল খান (২৫) ও শহীদুল মিনা (৫০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে গ্রেফতার করে। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। এ সময় জব্দ করা হয় মাছ ধরার জাল।

অপর ঘটনায়, আন্ধারমানিক ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সুন্দরবনের মুর্তিরখালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। বনরক্ষীদের দেখে অপর তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় তিন বোতল কীটনাশক (রিপকর্ড), ২ কেজি চিংড়ি মাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। আটক ওই জেলের বাড়ি মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামে।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে গ্রেফতার ৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিপর্যয়ের মুখে সুন্দরবন
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি