সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দুই ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক

সাতক্ষীরা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

সাতক্ষীরার বিনেরপোতা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) ট্রান্সমিটারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রান্সমিটারে বিস্ফোরণ ঘটে আগুন লাগায় শহরসহ আশপাশের এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে দুপুর দেড়টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে আগুন লাগে।

বিদ্যুৎকেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক শেখ কুতুবুদ্দিন বলেন, বিনেরপোতা গ্রিড স্টেশনের ৩ নম্বর ট্রান্সমিটারে হঠাৎ আগুন ধরে যায়। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।

সাতক্ষীরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী শোয়েব হোসেন বলেন, ইতিমধ্যে খুলনা থেকে বিশেষজ্ঞ দল সাতক্ষীরায় পৌঁছেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী