৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সাতক্ষীরা প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২৫, ২৩:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২৩:৩৬

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সদস্যরা।

সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন করেও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা কিছুটা সীমিত আকারে চালু রাখা হয়েছে।

তাদের দাবিগুলো হলো- স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযোগ করতে হবে। বেতন গ্রেড ১৪তম গ্রেডে উন্নিত করতে হবে। ইনসারমেস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী গ্রেড দিতে হবে।

/এএম/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান