রূপসা নদীতে ডুবলো সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৯:০৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০:১০

খুলনার রূপসা নদীর কাস্টমঘাটে নোঙর করা অবস্থায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) ভোরে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। 

প্রয়োজনীয় মেরামত কাজ শেষে জাহাজটিতে গোসলের পানি লোড করা ও বাথরুমের ফ্লাশ পরীক্ষা করা হচ্ছিল। অসাবধানতাবশত পানি ওভারলোড হয়ে জাহাজটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এ সময় পানি ঢুকে জাহাজটি রূপসা নদীতে ডুবে যায়। 

ঘটনার সময় ভাটি থাকায় কিছু অংশ দেখা যাচ্ছিল। কিন্তু জোয়ারের সময় জাহাজটি সম্পূর্ণ তলিয়ে যায়।

সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন-টোয়াসের সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড বলেন, ‘জাহাজটি সুন্দরবন থেকে ৪ অক্টোবর ফিরেছে। এটিতে ৩২টি কেবিনে ৭৫ জনের ধারণক্ষমতা ছিল। জাহাজটিকে এ মৌসুমেই শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছিল। একটি ট্যুর শেষ করে প্রয়োজনীয় মেরামত কাজ শেষে পরবর্তী ট্যুরের জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু অসাবধানতাবশত জাহাজটি ডুবে সব শেষ হয়ে গেলো। এখন উদ্ধার করার পর জাহাজটিকে নতুনভাবে সাজাতে হবে। সবকিছু নতুন করে করা প্রয়োজন হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে জাহাজডুবি, উদ্ধার ২
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ