বা‌গেরহা‌টে সাংবাদিক হায়াত হত্যা মামলায় দুজন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪০) হত্যা মামলায় দুই আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার (৬ অক্টোবর) বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।

বা‌গেরহাট জেলা গো‌য়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্নেহাশিস দাশ বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে দুজ‌নের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। পরে ঢাকার আশুলিয়া থে‌কে দুই আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে শুক্রবার (৩ অক্টোবর) পূর্বপরিকল্পিতভাবে তারা হায়াত উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গ্রেফতার হওয়া আসামি দুজনসহ তাদের সহযোগীরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মোটরসাইকেলে করে গিয়ে সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তার মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ব‌লে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, হায়াত হত্যাকাণ্ডে রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল