দু-একজন উপদেষ্টা গোপনে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১৯:১৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২০:২০

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। দুই-একজন উপদেষ্টা ও প্রশাসন গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছেন। তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছেন। তবে চক্রান্ত-ষড়যন্ত্রের গোপন পথ ছেড়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’ 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর আমাদের দ্বিতীয় যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে। সেই যুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় পাঠাতে হবে।’

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় খুলনার কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় পার্টি, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুরাই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল। কাজেই তাদেরও এ দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। আমাদের আমির বলেছেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে।” আমরা একবার ক্ষমতার অংশীদার হয়েছিলাম, আমাদের দুজন মন্ত্রী ছিল। সব সংস্থা তন্ন তন্ন করেও তাদের কোনও দুর্নীতি খুঁজে পায়নি। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে এই দলের এমপিরা ফ্রি প্লট, ট্যাক্স-ফ্রি গাড়ি, ফ্ল্যাট নেবে না। আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি।’

এর আগে সকাল ৯টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখেন গোলাম পরওয়ার। সমাবেশে তিনি বলেন, ‘মানুষের বানানো আইন ব্যর্থ হওয়ায় আল্লাহর আইন সংসদে প্রতিষ্ঠার প্রয়োজন আছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার জয় হলে পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে এক নীরব বিপ্লব হবে। এবার ৩০০ আসনের সংসদে আল্লাহভীরু, সৎ ও সত্যবাদী নেতাদের নির্বাচন করতে হবে। জামায়াতের লক্ষ্য একটি মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া; যেখানে সবাই শান্তি, ন্যায় ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন।’

পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনে দলের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক