যশোর উপশহর ইউনিয়ন কেন্দ্রে ধানের শীষের প্রার্থীকে মারধর

যশোর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৬, ০৯:৫৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০৯:৫৭

রেজাউল ইসলাম ও তার ছেলে মেহরাব

যশোরে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল ইসলাম ও তার ছেলে মেহরাব ইসলামকে মারধর করা হয়েছে। নৌকা মার্কার প্রার্থী এহসানুর রহমান লিটুর সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন রেজাউল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদরের উপশহর ইউনিয়নের এফ ব্লকের শহীদ স্মরণী স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম জানান, তারা ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিন-চারজন তাদের দিকে ধারাল অস্ত্র নিয়ে দাওয়া করে। এ সময় ঠেকাতে গেলে তারা বাবা ও ছেলের ওপর হামলা চালায়। এতে মেহরাবের মুখের কয়েক জায়গায় ক্ষত হয়ে যায়।

তিনি জানান, উপশহর এলাকার চিহ্নিত কয়েক সন্ত্রাসী এই হামলা চালায়। তবে, নৌকার প্রার্থী লিটু দাবি করেন, যারা হামলা চালিয়েছে তারা নৌকার কেউ নয়। অতি উৎসাহী কেউ এই হামলা করেছে।

তিনি বলেন, কামাল ভাই ও আমি একসঙ্গে  সহাবস্থানে নির্বাচন করছি।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের