ফ্রিতে সিগারেট দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন যুবক

খুলনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ২১:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২২:২৯

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩) বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে খুলনা নগরীর সাত রাস্তা মোড় এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় সিগারেট প্রমোশনের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সাত রাস্তা মোড়ে ‘শামীম ভাইয়ের চায়ের আড্ডা’ নামক দোকানে এক তরুণ আবুল খায়ের কোম্পানির সিগারেট বিনামূল্যে বিতরণ করতে দেখা যায়। সেখানে ৩০ বছরের নিচের তরুণদের লক্ষ্য করে ‘ম্যাক্সিম’ নামের সিগারেট ট্যাব ব্যবহার করে প্রমোশন চালানো হচ্ছিল। বিষয়টি দেখে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩)-এর ধারা ৫(১) অনুযায়ী প্রমোশন কার্যক্রম পরিচালনার দায়ে রাতুল তালুকদার (২০) নামের এক তরুণকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রমোশনে ব্যবহৃত একটি ট্যাব এবং ২০ শলাকা বিশিষ্ট সাত প্যাকেট সিগারেট জব্দ করা হয়।

এ ছাড়া দোকানে বিজ্ঞাপন প্রদর্শনের কারণে দোকান মালিক জালাল শেখকে (২৬) পৃথকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে প্রসিকিউটর ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মাসুম বিল্লাহ, কাজী মোহাম্মদ হাসিবুল হক ও খুলনা সদর থানার পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের