দুই স্ত্রী তৃতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় যুবকের ‘আত্মহত্যা’

মেহেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ১৯:৫৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:০২

সংসারে দুই স্ত্রী রেখে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন। দেশে ফিরেই তৃতীয় বিয়ের জন্য স্ত্রীদের কাছে অনুমতি চান। অনুমতি না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

নিহতের পরিবারের দাবি, তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়াই দুই স্ত্রী ও পরিবারের ওপর অভিমান করে আলমগীর হোসেন  আত্মহত্যা করেছে। 

স্থানীয়রা জানান, দুই সন্তানের জনক আলমগীর হোসেন প্রবাস থেকে কিছু দিন আগে দেশে এসেছেন। বর্তমানে সংসারে তার দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমতাবস্থায় তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এতে দুই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তাদের মনোমালিন্য হয়।

পরে গভীর রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী