ইসলামি বক্তা আমির হামজার আসনে লড়বেন বিএনপির যে প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি 
০৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২০:০২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা। ইতোমধ্যে নির্বাচনি মাঠে সরব তিনি। দিন-রাত চষে বেড়াচ্ছেন সদর উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। করছেন গণসংযোগ।

এদিকে একই আসনে এবার বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির সদস‍্য সচিব ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরকারকে। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) বিকালে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে কুষ্টিয়া সদর আসনে (কুষ্টিয়া-৩) জাকির সরকারের নাম ঘোষণার পর শহরের মজমপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী