বাফুফের সহসভাপতি ও সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ২২:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০০:১২

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি হামলা চালিয়ে এ ভাঙচুর করেছেন।

নাসের শাহরিয়ার জাহেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন—কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। ঘনিষ্ঠজনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রার্থী হওয়ার সংবাদ শেয়ার করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান বলেন, ‌‘মাগরিবের আজানের সময় ১০ থেকে ১২ জন লোক হঠাৎ বাড়িতে ঢোকার চেষ্টা করেন। দুজন ভেতরে ঢুকে তিনটি মোটরসাইকেল, চেয়ার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং আমাকে মারধর করেন। বাড়ির মধ্যে আরেকটি ফটক ভেতর থেকে তালা লাগানো থাকায় মূল ভবনে প্রবেশ করতে পারেননি তারা। বাইরে ভাঙচুর করে চলে গেছেন।’

জেলা আওয়ামী লীগের এই সহসভাপতি গত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য হন। আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণকে জুলাই আন্দোলনকারীরা ভালোভাবে নিচ্ছেন না। তারা বিভিন্ন সভা-সেমিনারে শাহরিয়ার জাহেদীর নির্বাচনে অংশগ্রহণকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছেন।

নাসের শাহরিয়ার জাহেদী পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মহুল (নাসের শাহরিয়ার জাহেদী) সাহেবের পরিবারের সবাই ঢাকায় থাকেন। বাড়িতে তেমন কেউ থাকে না বলে বাড়ির নিরাপত্তাব্যবস্থা বর্তমানে শিথিল রয়েছে। সন্ধ্যার দিকে হঠাৎ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে। মণ্ডল সাহেব চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী