খুলনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১৫:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৫:৩৮

বাস চাপা

খুলনার ফুলবাড়ীগেট মাইলপোস্ট এলাকায় শুক্রবার খুলনা-যশোর মহাসড়ক পার হওয়ার সময় রূপসা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম তৌকির। সে স্থানীয়  আল হিরা প্রি-ক্যাডেট মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির  ছাত্র।

ঘটনার পর এলাকাবাসী দেড় ঘণ্টার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (শিল্পাঞ্চল) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে তৌকির ক্রিকেট খেলা শেষে রাস্তা পার হচ্ছিল। এসময় যশোরগামী রূপসা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৩৬) তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তৌকিরের মৃত্যু হয়। ঘাতক বাসটি শিরোমনি এলাকা থেকে পুলিশ আটক করে। তবে, ড্রাইভার ও হেলাপার পালিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ড্রাইভারকে আটক এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার কের নেয় এলাকাবাসী। দৌলতপুরের সেনপাড়া এলাকার মো. খোকনের ছেলে তৌকির।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম