গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১৯:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৯:৪৭

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক এলাকায় পুলিশের টহল। ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় পেট্রোল ও আগুনের পোড়া গন্ধ। আতঙ্কিত স্থানীয়রা।

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তাঁর ভাষ্য, বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট্ট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপক শাহজালাল মোবাইল ফোনে বলেন, নাইট গার্ড ভেতরেই ছিল। হঠাৎ ভোরে জানালায় পেট্রোল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই