ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭

বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মীকে ধর্ষণ মামলায় জিহাদ শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী ফকির মো. নওরেশুজামান লালন জানান ২০২৩ সালের ১ আগস্ট দুপুরে কাজের জন্য সদর উপজেলার বেনেগাতী গ্রামের সনাতন দাসের বাড়িতে যান ভুক্তভোগী। আসামি জিহাদ শেখ ওই বাড়িতে এসে ঋণ ব্যাপারে কথা বলবেন জানিয়ে তাতে ডেকে নিয়ে যান। এরপর ভুক্তভোগীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিহাদ শেখ একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে  রায় দিলেন।

/এম/
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
সর্বশেষ খবর
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা