যশোরে এক কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০০

যশোরে এক কেজি ১৬৪ গ্রামের ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের  মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় তাদের প্যান্টে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। 

আটকরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানিয়েছে, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। 

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তি ১০টি স্বর্ণের বারসহ অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে আটকদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটক আসামিরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানান, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত গমন করছিলেন। আটক স্বর্ণের মূল্যে দুই কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী