ছবি-ভিডিও ডিলিট না করায় বিদ্যালয়ে ‘সিনিয়র-জুনিয়র’ ‍শিক্ষার্থীদের সংঘর্ষ

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭

সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার ছবি-ভিডিও ফেসবুক থেকে ডিলিট না করাকে কেন্দ্র করে ‘সিনিয়র-জুনিয়র’ ‍শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ছাত্র ইরফান আজম খান, একই শ্রেণির আরেফিন চৌধুরী ও সপ্তম শ্রেণির বাদশাহ শিহাবুল।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত মঙ্গলবার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ‘সিনিয়র-জুনিয়র’ ‍শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনার ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট করায় ক্ষুব্ধ ছিল দশম শ্রেণির শিক্ষার্থী গ্রুপের প্রধান জিসানের অনুসারীরা। তারা সংঘর্ষের ঘটনার ছবি-ভিডিও ফেসবুক থেকে ডিলিট করার নির্দেশনা দেয়। নির্দেশনা মোতাবেক কিছু শিক্ষার্থী ছবি-ভিডিও ডিলিট করে দেয়। তবে কয়েকজনের ফেসবুকে সংঘর্ষের ভিডিও থেকে যায়। এ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ‘সিনিয়র-জুনিয়র’ ‍শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিন শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, ‘ছাত্রদের প্রতিটি ঘটনা আমি ডিসি স্যারকে জানিয়েছি। আজকে আহত ছাত্রদের হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা ছাত্রদের মধ্যে মারামারি বাধিয়ে ফায়দা লুটছে, তা আমি বলতে পারছি না। তবে পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে।’

বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, ‘ঘটনা জানার পরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বড় ধরনের কোনও ঘটনা যাতে না ঘটে, সেজন্য সজাগ থাকতে হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের