যশোরে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪

যশোরে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শোয়াইব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের একটি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোয়াইব সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা জানান, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে একটি মারামারির মামলায় শোয়াইবের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন যশোরের একটি আদালত। এই মামলায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে কোতয়ালি পুলিশ তাকে ডিবি অফিসে নিয়ে যায়।

মামলায় শুধু তিনিই নন, তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান।

অভিযোগে বলা হয়, মাদ্রাসা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ফোন করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়। তার পরিবার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয়রা সে সময় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি চিকিৎসা নিয়ে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি থানায় মামলা করেছিলেন। এই মামলায় শুধুমাত্র শোয়াইব হোসেনের জেল-জরিমানা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা গত ২৫ অক্টোবর ওই সাজা প্রদান করেছিলেন। বাকি আসামিরা খালাস পান।

জুলাই আন্দোলনে যশোরের পরিচিত মুখ ছিলেন শোয়াইব হোসেন। জেলায় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতিটি কার্যক্রমে ছিলেন সক্রিয়। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনও পদে তিনি ছিলেন না। তবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ২৭ জুলাই একটি ফেসবুক পোস্টে সব কার্যক্রম থেকে সরে দাঁড়ান শোয়াইব।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের