বেনাপোল দিয়ে ভারত থেকে ১২০ টন পেঁয়াজ আমদানি, কেজি ৪৩ টাকা

বেনাপোল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানি দাম পড়েছে ৪৩ টাকা। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত ৪০ টাকা। 

সোমবার ও বুধবার দুই দিনে ১২০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। বিষয়টি জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। এর মধ্যে বুধবার সন্ধ্যায় এক ট্রাকে ৩০ মেট্রিক টন এবং সোমবার বিকালে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

আমদানি করা পেঁয়াজ ছাড় নিয়েছেন রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি বলেন, ‌‘সাতক্ষীরার মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ এগুলো আমদানি করেছে। প্রথম চালানে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে বুধবার সন্ধ্যায় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন আমদানি হয়েছে।’ 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, ‘ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানি করা হয়। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে কেজিতে দাম পড়েছে প্রায় ৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে। সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ টাকায় এসব পেঁয়াজ দেশের বাজারে বিক্রি করা যাবে।’

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘বাংলাদেশে আসার জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক পেট্রোপোল বন্দরে আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।’

/এএম/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি