নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ২২:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২২:০৬

নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যে গণ্ডক নদীর পানি বৃদ্ধি পেয়ে সম্ভাব্য বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, রাজ্যের একাধিক জেলায় বাঁধ পর্যবেক্ষণ, রাতে পাহারা জোরদার করা এবং জরুরি উদ্ধারকারী দল মোতায়েনসহ প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে রেড ক্রস সতর্ক করে জানিয়েছে, গণ্ডক নদীতে সম্ভাব্য ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। সংস্থাটি নিশ্চিত করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর থেকে ওই এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং রাজ্যের তিনটি জেলায় জরুরি দল মোতায়েন করা হচ্ছে।

প্রয়োজন হলে ঝুঁকিযুক্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য জরুরি দলগুলো ইতোমধ্যে একটি স্থানান্তর পরিকল্পনাও প্রস্তুত রেখেছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি