হাদির মৃত্যুতে খুলনায় বিক্ষোভ, দূতাবাস ও প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা

খুলনা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ করেছেন একদল তরুণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এরপর মিছিল নিয়ে শহরে বের হন তারা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার বাসভবনে দিকে অগ্রসর হন। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে বাসভবনের সামনে যেতে পারেনি। এরপর বিক্ষোভকারীরা ময়লাপোতা মোড়ে গিয়ে প্রথম আলো অফিস খোঁজে। এখানে আগে প্রথম আলোর অফিস ছিল। এরপর সন্ধান পেয়ে তারা মৌলভীপাড়ায় প্রথম আলোর নতুন অফিসে যায়। সেখান থেকে দুটি সাইনবোর্ড ও কিছু পোস্টার খুলে মডার্ন ফার্নিচার মোড়ে নিয়ে অগ্নিসংযোগ করে। এরপর সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে জানতে খুলনা নগর পুলিশের একাধিক কর্মকর্তাকে কল দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের