বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী আইনের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক রাসেল পাঠান  ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম