লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

খুলনা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৬

খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত কালিপদ মণ্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। বেপরোয়া গতিতে চলার সময় গাড়িটি সড়কের পাশে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে কালিপদ মণ্ডল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আহত অন্যরা হলেন— ভ্যানচালক সবুজ মণ্ডল, সাহিদ গাজী, ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি