নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিক

বাগেরহাট প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ২০:১৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২০:১৩

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এস এম মুশফিকুর রহমান বলেন, এর আগেও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ওই নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পেলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছি।

তিনি জানান, গত ৫ আগস্টের পর তিনি আদালতে রিট পিটিশন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করেন এবং স্বল্প সময়ের মধ্যে তাকে শপথ করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। তবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পরে নির্বাচন কমিশন তাকে আশ্বাস দেয় যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এই বাস্তবতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এস এম মুশফিকুর রহমান বলেন, আমি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েছি। আমার এই সিদ্ধান্ত কোনও হতাশা থেকে নয় বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নেওয়া।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এস এম মুশফিকুর রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের