কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১০:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১০:৫১

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মাওলানা আলীনুর রহমান নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আলীনুর রহমান কালীগঞ্জ উপজেলা জামায়াতের অন্যতম নেতা এবং কালীগঞ্জ পৌরসভার নায়েবে আমির।

আলীনুর রহমান জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণে গত কয়েকদিন ধরে তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন হুমকি দেওয়া হচ্ছিল। তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তার বাড়িতে রবিবার গভীর রাতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বোমার বিকট শব্দে বাড়ির লোকজন ও আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান আলম জানান, ঘটনা শোনার পর রাতে তার বাড়িতে পুলিশ গিয়েছিল। তখন কিছু পাওয়া যায়নি। সকালে আবার সেখানে থানার এসআই গেছেন। তিনি বাড়ির আশপাশ থেকে কিছু জর্দার কোটার টুকরা উদ্ধার করেছেন। তবে সেটি বিস্ফোরক দ্রব্যের অংশ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বোমা বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান খবর দেওয়ার পর সেখানে পুলিশ গিয়েছিল। কিন্তু বোমা বিস্ফোণের কোনও আলামত পুলিশ পায়নি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের