খুলনায় ধর্ষণ মামলা ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১২:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:১৬

খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযানে সোনাডাঙ্গা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপু এবং লবণচরা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সোহেলকে গ্রেফতার হয়েছে। তারা তুরাগ ও মীরপুর থানার পৃথক ধর্ষণ মামলার আসামি।

শুক্রবার (৩০ জানুয়ারি) র‍্যাব ৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের নগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচ থেকে ডিএমপির তুরাগ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। সে রাজধানী ঢাকার তুরাগ এলাকার নিবাসী। পাশাপাশি একই রাত ২টা ১০ মিনিটের দিকে অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানাধীন পুরাতন গল্লামারী খোরশেদ নগর এলাকা থেকে মীরপুর মডেল থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপুকে গ্রেফতার করা হয়।

সে মীরপুর থানার মধ্য পীরেরবাগ এলাকার  আব্দুল মজিদ তালুকদারের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সোহেলকে রূপসা থানায় এবং ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপুকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী