‘২০১৮ সালে ভোট দিতে এসে মার খেয়েছিলাম, এবার স্বাচ্ছন্দ্যে দিয়েছি’

খুলনা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫

খুলনা-২ আসনে প্রথম দুই ঘণ্টায় ১৫.৬০ শতাংশ ভোট পড়েছে। নতুন ও পুরাতন ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। বিএনপি জামায়াতের প্রার্থীরাও ভোট দিয়েছেন। ভোট দিয়ে বের হয়ে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন

খুলনা-২ আসনের ওজোপাডিকো হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ মণ্ডল বলেন, প্রথম ২ ঘণ্টায় এ কেন্দ্রে  ১৫.৬০ শতাংশ ভোট পড়েছে।  ভোট পরেছে ৩৬৮টি। এ কেন্দ্রে ভোটার ২৩৫৮ জন।

আলিয়া মাদ্রাসার মহিলা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রথম ২ ঘণ্টায় এখানে ১০.৪৮ শতাংশ ভোট পড়েছে। ভোট পড়েছে ২২৯টি। এখানে মোট ভোটার ২১৮৫ জন।

‘২০১৮ সালে ভোট দিতে এসে মার খেয়েছিলাম, এবার স্বাচ্ছন্দ্যে দিয়েছি’

ওজোপাডিকো কেন্দ্রে ভোট দিতে আসা টুম্পা বলেন, ২০১৮ সালে ভোট দিতে এসে তিনি মার খেয়েছিলাম। চুল ধরে মেরে বের করে দেওয়া হয়েছিল। এবার স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছি। কোনও বাধা-বিঘ্ন ঘটেনি। পরিবেশ আনন্দ ঘন।

ন্যাশনাল গার্লস হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা তরুণ ভোটার রাসেল বলেন, ২০২৪ সালে ভোটার হয়েছি। এবারই প্রথম ভোট দিলাম। কোথাও কোনও সমস্যা হয়নি। নিরাপদে আনন্দের সঙ্গে ভোট দিয়েছি।

ন্যাশনাল গার্লস হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর মাহিমা বেগম বলেন, ১৮ বছর পর ভোট দিলাম। ভোট উৎসবমুখর। কোনও জটিলতা বা সমস্যা হয়নি।

‘২০১৮ সালে ভোট দিতে এসে মার খেয়েছিলাম, এবার স্বাচ্ছন্দ্যে দিয়েছি’

পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেখ আবিদ হোসেন জানান, প্রথম দেড় ঘণ্টায় এ কেন্দ্রে ১২.৭৫ শতাংশ ভোট পড়েছে। ভোট পড়েছে ২২০টি। এ কেন্দ্রে ভোটার ১৭০৯ জন। পোস্টাল ভোটার ২০ জন।

পল্লীমঙ্গল উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, প্রথম ঘণ্টায় ৭.৫৭ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার ৩৬২০ জন। ভোট পড়েছে ২৭৪টি। এ কেন্দ্রে ৭১টি পোস্টাল ভোট রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী